‘ওয়েল্ডিং ও ফেব্রিকেশন কোর্স’ কোর্সের ৪র্থ ব্যাচের অনলাইন পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত প্রার্থীদের আগামীকাল ৪ অক্টোবর, রাত ৮:০০টার মধ্যে ওয়েবসাইট থেকে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে প্রবেশপত্র (Admit Card) সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
প্রবেশপত্র সংগ্রহের নিয়মাবলী ও ধাপসমূহ:
▪️ ১. ওয়েবসাইটে লগইন: প্রার্থীদের মোবাইল ফোনের মাধ্যমে assunnahskill.edu.bd ওয়েবসাইটে গিয়ে নিজস্ব অ্যাকাউন্টে লগইন করতে হবে। এরপর ড্যাশবোর্ড থেকে ‘এডমিট কার্ড সংগ্রহ করুন’ অপশনে ক্লিক করতে হবে। (বিশেষ দ্রষ্টব্য: লাইভ ছবি তোলার বাধ্যবাধকতা থাকায় পুরো প্রক্রিয়াটি কম্পিউটারের বদলে মোবাইল ফোন থেকে সম্পন্ন করতে হবে।)
▪️ ২. স্কলারশিপের আবেদন (প্রয়োজনে): কোর্সের মোট ফি ১,২১,৫০০ টাকা (কোর্স ফি ১,১০,০০০ টাকা, ভর্তি ফি ১০,০০০ টাকা এবং NSDA ফি ১,৫০০ টাকা)। যেসকল প্রার্থীর পুরো ফি পরিশোধ করার সামর্থ্য নেই, তারা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এর জন্য ওয়েবসাইটের নির্ধারিত ফরমে সঠিক তথ্য প্রদান করে স্কলারশিপের আবেদন সম্পন্ন করতে হবে। সম্পূর্ণ ফি নিজে বহনে সক্ষম প্রার্থীদের স্কলারশিপ আবেদনের প্রয়োজন নেই।
▪️ ৩. পরীক্ষা ফি প্রদান: প্রার্থীদের সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ১০০ টাকা পরীক্ষা ফি প্রদান করতে হবে। প্রকৃত আগ্রহী ও পরিশ্রমী প্রার্থীরাই যেন পরীক্ষায় অংশ নেন—তা নিশ্চিত করতেই এই নামমাত্র ফি নির্ধারণ করা হয়েছে।
▪️ ৪. লাইভ ছবি উত্তোলন ও প্রবেশপত্র সংগ্রহ: শেষ ধাপে মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে প্রার্থীর একটি স্পষ্ট ছবি তুলতে হবে। ছবি তোলার সময় ব্যাকগ্রাউন্ড অবশ্যই স্পষ্ট ও সাদা হতে হবে। ছবি সফলভাবে আপলোড হওয়ার পর প্রবেশপত্র (Admit Card) জেনারেট হবে এবং তা ডাউনলোড করা যাবে।
পরীক্ষা কেন্দ্রের জরুরি নির্দেশাবলী:
▪️ লিখিত পরীক্ষার সময় এই প্রবেশপত্রের প্রিন্ট কপি এবং মূল এনআইডি/স্মার্ট কার্ড/জন্ম নিবন্ধন সনদ অবশ্যই সাথে আনতে হবে। ▪️ রঙিন প্রবেশপত্র ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। কোনো প্রকার সাদা-কালো প্রিন্ট বা ফটোকপি গ্রহণযোগ্য হবে না। ▪️ প্রবেশপত্রের ছবির সাথে প্রার্থীর সরাসরি মিল না থাকলে পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। ▪️ পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট পূর্বে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে। ▪️ পরীক্ষা কক্ষে মোবাইল ফোন, স্মার্টওয়াচ বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। ▪️ পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার্থীদের রাত্রিযাপন বা থাকার কোনো ব্যবস্থা নেই — দূর-দূরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের নিজ দায়িত্বে থাকার ব্যবস্থা করতে হবে। ▪️ পরীক্ষা চলাকালীন যেকোনো অসাধুপায় অবলম্বন বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।
আবেদনের শেষ সময়: আগামীকাল ৪ অক্টোবর, রাত ৮:০০টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পর প্রবেশপত্র সংগ্রহের আর কোনো সুযোগ থাকবে না।
| ক্রম | নাম | মোবাইল | জেলা |
|---|---|---|---|
| ১ | আল আমীন | 0198XXXX376 | গাজীপুর |
| ২ | আশরাফুল হোসেন | 0176XXXX420 | লক্ষ্মীপুর |
| ৩ | আসিফ ইকবাল | 0190XXXX296 | শরীয়তপুর |
| ৪ | আহমেদ রাকিব | 0172XXXX960 | চাঁদপুর |
| ৫ | তুষার মোল্যা | 0196XXXX281 | ফরিদপুর |
| ৬ | মাহমুদ হাসান | 0172XXXX929 | বগুড়া |
| ৭ | মো: আরিফ ফকির | 0179XXXX212 | ফরিদপুর |
| ৮ | মো: আস সাবরুন শান্ত | 0192XXXX854 | ফেনী |
| ৯ | মোঃ মাসুদ রানা |