আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অধীনে পরিচালিত টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং কোর্সের ১ম ব্যাচের লিখিত পরীক্ষার জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে।
নির্বাচিতদের প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার তারিখঃ ৬ অক্টোবর, ২০২৬ (সকাল ৯:৩০)
লিখিত পরীক্ষার ঠিকানাঃ # ৬২, রোড #৩, ব্লক #এ, আফতাবনগর, ঢাকা-১২১২। (ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির পেছনে, পাওয়ার গ্রিড (গোল বিল্ডিং) অফিসের পাশে) গুগল ম্যাপ- https://maps.app.goo.gl/JdkLurMLwBw2zZrw9
পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত প্রার্থীদের ওয়েবসাইট থেকে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে প্রবেশপত্র (Admit Card) সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
প্রবেশপত্র সংগ্রহের নিয়মাবলী ও ধাপসমূহঃ
▪️ ১. ওয়েবসাইটে লগইন: প্রার্থীদের মোবাইল ফোনের মাধ্যমে (assunnahskill.edu.bd) ওয়েবসাইটে গিয়ে নিজস্ব অ্যাকাউন্টে লগইন করতে হবে। এরপর ড্যাশবোর্ড থেকে ‘এডমিট কার্ড সংগ্রহ করুন’ অপশনে ক্লিক করতে হবে। (বিশেষ দ্রষ্টব্য: লাইভ ছবি তোলার বাধ্যবাধকতা থাকায় পুরো প্রক্রিয়াটি কম্পিউটারের বদলে মোবাইল ফোন থেকে সম্পন্ন করতে হবে। এখানে মেয়েদের ছবি কোনো পুরুষের কাছে যাবে না, এই কোর্সের দায়িত্বে থাকা নারী প্রশিক্ষকদের কাছেই শুধুমাত্র দৃশ্যমান হবে।)
▪️ ২. স্কলারশিপের আবেদন (প্রয়োজনে): কোর্সের মোট ফি ৫০,০০০ টাকা। যেসকল প্রার্থীর পুরো কোর্স ফি পরিশোধ করার সামর্থ্য নেই, তারা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ৪৬ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। আপনার আর্থিক অবস্থা বিবেচনা করে কর্তৃপক্ষের সিদ্ধান্তে স্কলারশিপের পরিমাণ নির্ধারণ করা হবে, ইন শা আল্লাহ। এর জন্য ওয়েবসাইটের নির্ধারিত ফরমে সঠিক তথ্য প্রদান করে স্কলারশিপের আবেদন সম্পন্ন করতে হবে। সম্পূর্ণ ফি নিজে বহনে সক্ষম প্রার্থীদের স্কলারশিপ আবেদনের প্রয়োজন নেই।
▪️ ৩. লাইভ ছবি উত্তোলন ও প্রবেশপত্র সংগ্রহঃ শেষ ধাপে মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে প্রার্থীর একটি স্পষ্ট ছবি তুলতে হবে। ছবি তোলার সময় ব্যাকগ্রাউন্ড অবশ্যই স্পষ্ট ও সাদা হতে হবে। ছবি সফলভাবে আপলোড হওয়ার পর প্রবেশপত্র (Admit Card) জেনারেট হবে এবং তা ডাউনলোড করা যাবে। উল্লেখ্য, এখানে মেয়েদের ছবি কোনো পুরুষের কাছে যাবে না, এই কোর্সের দায়িত্বে থাকা নারী প্রশিক্ষকদের কাছেই শুধুমাত্র দৃশ্যমান হবে।
নির্ধারিত সময়ের পর প্রবেশপত্র সংগ্রহের আর কোনো সুযোগ থাকবে না।