📢 গুরুত্বপূর্ণ নোটিশঃ প্রফেশনাল কুকিং এন্ড ক্যাটারিং ম্যানেজমেন্ট’ কোর্সের ৭ম ব্যাচের ক্লাস শুরুর নোটিশঃ- আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ‘প্রফেশনাল কুকিং এন্ড ক্যাটারিং ম্যানেজমেন্ট’ কোর্সের ৭ম ব্যাচের কার্যক্রম আগামী ০৩ অক্টোবর, ২০২৬ তারিখ রোজঃ শনিবার থেকে শুরু হবে। 📅 যোগদানের তারিখ, সময় ও স্থানঃ 🕘 ০৩ অক্টোবর, ২০২৬, রোজঃ শনিবার বিকেল ০৪:০০ টার মধ্যে। 📍 স্থানঃ আস সুন্নাহ ফাউন্ডেশন (প্লট ৬২ ও ৬৪, রোড ৩, ব্লক এ, আফতাবনগর, ঢাকা ১২১২) ম্যাপঃ https://maps.app.goo.gl/A3CfdPG2DCJehUQ36 সবাই অবশ্যই এই সময়ের মধ্যে ফাউন্ডেশনে উপস্থিত থাকবেন। যেভাবে আসবেনঃ রামপুরা ব্রিজ ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মাঝখানে আফতাবনগর গেটে নামবেন ⇨তারপর জহিরুল ইসলাম সিটির গেটে এসে রিকশা নিলেই ফাউন্ডেশনের কথা বললে নিয়ে আসবেন (ভাড়াঃ২০ টাকা)। তবে গুগল ম্যাপ ধরে হেঁটে আসলে ৪ বা ৫ মিনিট লাগবে। সবাই ০৪:০০ টার মধ্যে উপস্থিত থাকবেন কারন বাস ৪ টার পর বাস আস-সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সিডিউলঃ ০৩ অক্টোবর বিকেল থেকে ৬ অক্টোবর তারিখ রাত পর্যন্ত মোট ০৩ দিন সবাইকে দাওয়াতুস সুন্নাহ প্রোগ্রামে থাকতে হবে। সেখানে দ্বীনি হালাকাহ ও বেসিক ইসলাম শিক্ষা নিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। ০৭ অক্টোবর সকাল থেকে আমাদের কোর্সের সকল কার্যক্রম অরিয়েন্টশনের মাধ্যমে শুরু হবে ইনশাআল্লাহ। 🔹আগমনের দিন সাথে আনতে হবেঃ ১. ✔️ ভালো মানের সিঙ্গেল মশারি (অবশ্যই আনবেন — মশার উপদ্রব বেশি) ২. ✔️ প্রয়োজনীয় পরিমাণ কাপড়।(প্রয়োজনের অতিরিক্ত কাপড় আনা সম্পূর্ণ নিষেধ) ৩. ✔️ কম্বল / পাতলা কাঁথা (শীত নিবারণের জন্য যদি প্রয়োজন হয়) ৪. ✔️ ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী: সাবান শ্যাম্পু টুথপেস্ট ও টুথব্রাশ কাপড় ধোয়ার সাবান/পাউডার ইত্যাদি ৫. ✔️ *খাবারের প্লেট ও পানি পান করার জন্য বোতল/পাত্র (অবশ্যই আনবেন) ৬. ✔️ কলম ও খাতা ৭. ✔️ মোবাইল ও চার্জার ৮. ✔️ ছাতা ৯. ✔️ বিছানার চাদর ও বালিশের কভার। ১০. ✔️ একটি নোটবুক ১১. ✔️ ছোট তালাসহ ব্যাগ। ১২. ✔️ একটি জায়নামাজ (অবশ্যই আনবেন)
🔸 আনতে নিষেধ করা হলো: ❌ ব্যক্তিগত দামী জিনিসপত্র ❌ বাইক, সাইকেল ইত্যাদি ❌ ল্যাপটপ বা পার্সোনাল কম্পিউটার ❌ ইস্ত্রি, ফ্যান, ওয়াটার হিটারসহ অন্যান্য ইলেকট্রনিক পণ্য ❌ বিছানা, তোশক, বালিশ ও বেডিং 📌 বিঃদ্রঃ প্রতিষ্ঠান থেকে সবার জন্য একটি বেডিং (কভারসহ) ও একটি বালিশ (কভারসহ) প্রদান করা হবে। অতিরিক্ত বালিশ প্রয়োজন হলে সঙ্গে আনতে পারেন। ফাউন্ডেশনে আসার পরে নিচের নাম্বারে যোগাযোগ করবেনঃ (তিনি একজন সম্মানিত দাওয়াহ ওস্তাদ) হাফেজ মাওঃ সাইফুল ইসলাম মোবাইলঃ 01880991257 ***সাথে করে যে জিনিসগুলো অবশ্যই আনবেনঃ ১. সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অথবা নম্বরপত্র অথবা প্রত্যয়নপত্রের ফটোকপি ২. ১ কপি পাসপোর্ট সাইজের ছবি ৩. নিজ এবং বাবার অথবা অভিভাবকের ভোটার আইডি কার্ডের অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি