স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সের ভর্তি পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র সংগ্রহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হচ্ছে।
অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ এবং পরবর্তী ধাপের জন্য নির্বাচিত প্রার্থীদের আগামী ১৭ নভেম্বর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত প্রার্থীদের আগামী ১৫ নভেম্বর, রাত ১১:০০টার মধ্যে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন প্রক্রিয়া সম্পন্ন করে প্রবেশপত্র (Admit Card) সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
লিখিত পরীক্ষা ও পরবর্তী কার্যক্রম:
- প্রবেশপত্র সংগ্রহের শেষ সময়: ১৫ নভেম্বর, রাত ১১:০০টা।
- লিখিত পরীক্ষা: ১৭ নভেম্বর।
- রিপোর্টিং টাইম: সকাল ৮:৩০টা।
পরীক্ষা কেন্দ্র: কাজীবাড়ি শেড, আস সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট, উত্তর বাড্ডা।
গুগল ম্যাপ লোকেশন:https://maps.app.goo.gl/26ZKfVtAccGTmpkn7
প্রবেশপত্র সংগ্রহের নিয়মাবলী ও ধাপসমূহ:
১. ওয়েবসাইটে লগইন: প্রার্থীদের মোবাইল ফোনের মাধ্যমে assunnahskill.edu.bd ওয়েবসাইটে প্রবেশ করে নিজস্ব অ্যাকাউন্টে লগইন করতে হবে। এরপর ড্যাশবোর্ড থেকে ‘এডমিট কার্ড সংগ্রহ করুন’ অপশনে ক্লিক করতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: লাইভ ছবি তোলার বাধ্যবাধকতা থাকায় পুরো প্রক্রিয়াটি কম্পিউটারের পরিবর্তে মোবাইল ফোন থেকে সম্পন্ন করতে হবে।
২. পরীক্ষা ফি প্রদান: প্রবেশপত্র সংগ্রহের জন্য ১০০ টাকা আবেদন/পরীক্ষা ফি প্রদান করতে হবে। এই ফি থেকে পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার দিন সকালের নাশতা ও দুপুরের খাবারসহ প্রয়োজনীয় আপ্যায়নের ব্যবস্থা করা হবে।
৩. লাইভ ছবি উত্তোলন ও প্রবেশপত্র সংগ্রহ: মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে প্রার্থীর একটি স্পষ্ট ছবি তুলতে হবে। ছবি সফলভাবে আপলোড হওয়ার পর প্রবেশপত্র (Admit Card) জেনারেট হবে এবং তা ডাউনলোড করা যাবে।
পরীক্ষার দিন সঙ্গে যা যা আনতে হবে:
1. প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি (Color Print)।
2. ভর্তি ফি টাকা বিকাশ/নগদ বা ব্যাংকে রাখবেন।
পরীক্ষা কেন্দ্রের জরুরি নির্দেশাবলী:
▪️ ড্যাশবোর্ড থেকে প্রাপ্ত প্রবেশপত্রটি অবশ্যই রঙিন (Color Print) হিসেবে প্রিন্ট করে আনতে হবে। সাদা-কালো প্রিন্ট বা ফটোকপি গ্রহণযোগ্য হবে না।
▪️ রঙিন প্রবেশপত্র ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
▪️ প্রবেশপত্রের ছবির সঙ্গে প্রার্থীর সরাসরি মিল থাকতে হবে। অন্যথায় পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।
▪️ পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
▪️ পরীক্ষা কক্ষে মোবাইল ফোন, স্মার্টওয়াচ বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
▪️ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের রাত্রিযাপন বা থাকার কোনো ব্যবস্থা নেই। দূর-দূরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের নিজ দায়িত্বে থাকার ব্যবস্থা করতে হবে।
▪️ পরীক্ষা চলাকালীন যেকোনো অসাধুপায় অবলম্বন বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।
সকল নির্বাচিত প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র সংগ্রহ এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
| ক্রম | নাম | মোবাইল | জেলা |
|---|---|---|---|
| ১ | আবু সাঈদ | 0194XXXX749 | মাদারীপুর |
| ২ | উমরে আওয়াল আকন্দ | 0131XXXX736 | শেরপুর |
| ৩ | নাজমুল ইসলাম নিহাল | 0162XXXX422 | নারায়ণগঞ্জ |
| ৪ | মাহমুদুল হাসান | 0130XXXX140 | সুনামগঞ্জ |
| ৫ | মিনার হোসেন | 0180XXXX419 | গাইবান্ধা |
| ৬ | মো: আতিকুজ্জামান ছয়ফুল | 0178XXXX941 | সিলেট |
| ৭ | মো: নাজমুল আলম | 0189XXXX704 | চট্টগ্রাম |
| ৮ | মো: সাব্বির | 0140XXXX911 | ভোলা |
| ৯ | মোঃ ওমর ফারুক |