লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা ও নির্দেশনা
দি আর্ট অব সেলস অ্যান্ড মার্কেটিং-এর ১৩তম ব্যাচের লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত ১০৩ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হলো।
নির্বাচিত প্রার্থীদের জন্য প্রবেশপত্র সংগ্রহ, লিখিত পরীক্ষা ও ভাইবা সংক্রান্ত নির্দেশনাগুলো নিচে দেওয়া হলো।
১. গুরুত্বপূর্ণ তারিখ ও সময়
প্রবেশপত্র সংগ্রহের শেষ সময়: ৯ অক্টোবর, রাত ১২:০০টা পর্যন্ত
রিটেন ও ভাইবা: ১০ অক্টোবর, সকাল ৮:০০টা থেকে
রিপোর্টিং টাইম: সকাল ৭:৪৫টা
২. প্রবেশপত্র সংগ্রহের নিয়ম
ধাপ ১: ওয়েবসাইটে লগইন
মোবাইল ফোন থেকে assunnahskill.edu.bd ওয়েবসাইটে গিয়ে নিজস্ব অ্যাকাউন্টে লগইন করতে হবে।
এরপর ড্যাশবোর্ড থেকে “এডমিট কার্ড সংগ্রহ করুন” অপশনে ক্লিক করতে হবে।
বিঃদ্রঃ লাইভ ছবি তোলার বাধ্যবাধকতা থাকায় পুরো প্রক্রিয়াটি কম্পিউটারের পরিবর্তে মোবাইল ফোনে সম্পন্ন করতে হবে।
৩. স্কলারশিপের আবেদন
কোর্সের মোট ফি ৭০,০০০ টাকা।
কোর্স ফি: ৬০,০০০ টাকা
ভর্তি ফি: ১০,০০০ টাকা
যেসব প্রার্থীর সম্পূর্ণ ফি বহন করার সামর্থ্য নেই, তারা ওয়েবসাইটের নির্ধারিত ফরমে সঠিক তথ্য প্রদান করে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
যারা সম্পূর্ণ ফি নিজে বহন করতে সক্ষম, তাদের স্কলারশিপের জন্য আবেদন করার প্রয়োজন নেই।
৪. অন্যান্য ফি
বিজনেস ইনকিউবেশন: ২,০০০ টাকা
ব্যাগ: ৫০০ টাকা
পরীক্ষা ফি: ১০০ টাকা
৫. লাইভ ছবি ও প্রবেশপত্র
শেষ ধাপে মোবাইলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করে প্রার্থীর একটি স্পষ্ট লাইভ ছবি তুলতে হবে।
ছবি তোলার সময়:
ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা ও পরিষ্কার হতে হবে।
ছবি স্পষ্ট হতে হবে।
ছবি সফলভাবে আপলোড হওয়ার পর প্রবেশপত্র জেনারেট হবে।
এরপর প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
৬. পরীক্ষা কেন্দ্রে জরুরি নির্দেশনা
ড্যাশবোর্ড থেকে পাওয়া প্রবেশপত্র অবশ্যই রঙিন (Color Print) করে কেন্দ্রে আনতে হবে।
সাদা-কালো প্রিন্ট বা ফটোকপি গ্রহণযোগ্য নয়।
রঙিন প্রবেশপত্র ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
প্রবেশপত্রের ছবির সঙ্গে প্রার্থীর সরাসরি মিল না থাকলে পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।
৭. লিখিত পরীক্ষার সিলেবাস
লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য সরবরাহকৃত অনলাইন পরীক্ষার প্রস্তুতি বিষয়ক ম্যানুয়াল (PDF) অনুসরণ করতে হবে।
৮. পরীক্ষার দিন যা যা আনতে হবে
প্রার্থীদের সঙ্গে অবশ্যই আনতে হবে:
সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি
সর্বশেষ একাডেমিক সার্টিফিকেট/রেজাল্ট শিটের ফটোকপি
নিজের ও পিতা-মাতার NID কার্ডের ফটোকপি ও ১২,৫০০ টাকা
চূড়ান্তভাবে নির্বাচিত হলে সেদিনই ভর্তি কার্যক্রম সম্পন্ন করা বাধ্যতামূলক।
৯. পরীক্ষা কেন্দ্র
কবরস্থান রোড, কাজি বাড়ী, সাতারকুল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২
Google Maps: https://maps.app.goo.gl/ydnTCujUuUPLWAoZ9