অভিনন্দন!
প্রফেশনাল মোটরসাইকেল টেকনিশিয়ান ট্রেনিং কোর্স — ৭ম ব্যাচ
আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের প্রফেশনাল মোটরসাইকেল টেকনিশিয়ান ট্রেনিং কোর্সের ৭ম ব্যাচে অনলাইন পরীক্ষা, লিখিত পরীক্ষা ও ভাইভা—তিনটি ধাপ সফলভাবে সম্পন্ন করে চূড়ান্তভাবে নির্বাচিত সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে নিম্নলিখিত নির্দেশনাগুলো অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
ভর্তি ও পরবর্তী করণীয়
১. সরাসরি ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থী:
চূড়ান্ত মেধাতালিকার প্রথম ২৪ জন শিক্ষার্থী সরাসরি ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। তাঁদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
২. অপেক্ষমাণ তালিকার শিক্ষার্থীদের জন্য:
অপেক্ষমাণ তালিকায় থাকা ৭ জন শিক্ষার্থীকে পর্যায়ক্রমিকভাবে ভর্তির সুযোগ দেওয়া হবে। প্রথম ২৪ জনের মধ্যে কেউ ভর্তি হতে অনিচ্ছুক হলে অথবা কোনো কারণে তাঁর ভর্তি বাতিল হলে শূন্য আসনের বিপরীতে অপেক্ষমাণ তালিকা থেকে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হবে।
বিশেষ নির্দেশনা: প্রথম ২৪ জনের তালিকায় নির্বাচিত কোনো শিক্ষার্থী যদি ভর্তি হতে আগ্রহী না হন, তাহলে অবশ্যই নিম্নলিখিত WhatsApp নম্বরে বিষয়টি জানিয়ে দেবেন। এতে অপেক্ষমাণ তালিকার শিক্ষার্থীদের পর্যায়ক্রমে ভর্তির সুযোগ প্রদান করা সম্ভব হবে।
WhatsApp নম্বর: 01805437928
৩. ভর্তি ফি ও কোর্স ফি সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি:
আমাদের ওয়েবসাইটকেন্দ্রিক কারিগরি সমস্যার কারণে আপাতত অনলাইনে ভর্তি কার্যক্রম ও ভর্তি ফি গ্রহণ করা সম্ভব হচ্ছে না।
তাই শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভাইভা বোর্ডে ভর্তির জন্য যে পরিমাণ ভর্তি ফি এবং কোর্স ফি বাবদ যে পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই নির্ধারিত অর্থ আগামী ৭ নভেম্বর ২০২৬ তারিখে ওরিয়েন্টেশন ক্লাসের দিন সঙ্গে নিয়ে আসবেন।
সেদিন প্রতিষ্ঠানে সরাসরি ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে এবং ভর্তি ফি ও নির্ধারিত কোর্স ফি গ্রহণ করা হবে, ইনশাআল্লাহ।
৪. ওরিয়েন্টেশন ক্লাসে উপস্থিতি:
আগামী ৭ নভেম্বর ২০২৬, শনিবার সকাল ৯টার মধ্যে সকল নির্বাচিত শিক্ষার্থীকে আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটে উপস্থিত থাকতে হবে।
৫. পরবর্তী নির্দেশনা:
ভর্তি কার্যক্রম, ওরিয়েন্টেশন ক্লাস এবং কোর্সের অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট WhatsApp গ্রুপের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, ইনশাআল্লাহ। তাই সবাইকে WhatsApp গ্রুপের সঙ্গে যুক্ত থাকা এবং নিয়মিত আপডেট অনুসরণ করার অনুরোধ করা হচ্ছে।
বিশেষ অনুরোধ: নির্বাচিত শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার প্রস্তুতি গ্রহণ করবেন। কোনো বিষয়ে অস্পষ্টতা থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন।