আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অধীনে পরিচালিত ‘প্রফেশনাল কুকিং এন্ড ক্যাটারিং ম্যানেজমেন্ট’ কোর্সের ৭ম ব্যাচের অনলাইন পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার তারিখঃ ২৭ সেপ্টেম্বর,২০২৬ (সকাল ১০:৩০)
লিখিত পরীক্ষারঃ আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট, আলিনগর, সাতারকুল রোড, উত্তর বাড্ডা, ঢাকা ১২১২। গুগল ম্যাপঃ https://maps.app.goo.gl/ng74K9jVkcdNaypv5
যেভাবে আসবেনঃ যেকোনো বাসে উত্তর বাড্ডা একেএম রহমত উল্লাহ কলেজ গেইটে নেমে ⇨সাতারকুল রোডে অটোযোগে আলী নগর গেইটে আসবেন⇨আলী নগর গেইটের একদম বিপরীত পাশের বিল্ডিং আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত প্রার্থীদের আগামী ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ইং, বেলা ১২:০০টার মধ্যে ওয়েবসাইট থেকে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে প্রবেশপত্র (Admit Card) সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
প্রবেশপত্র সংগ্রহের নিয়মাবলী ও ধাপসমূহঃ ▪️ ১. ওয়েবসাইটে লগইন: প্রার্থীদের মোবাইল ফোনের মাধ্যমে (assunnahskill.edu.bd) ওয়েবসাইটে গিয়ে নিজস্ব অ্যাকাউন্টে লগইন করতে হবে। এরপর ড্যাশবোর্ড থেকে ‘এডমিট কার্ড সংগ্রহ করুন’ অপশনে ক্লিক করতে হবে। (বিশেষ দ্রষ্টব্য: লাইভ ছবি তোলার বাধ্যবাধকতা থাকায় পুরো প্রক্রিয়াটি কম্পিউটারের বদলে মোবাইল ফোন থেকে সম্পন্ন করতে হবে।) ▪️ ২. স্কলারশিপের আবেদন (প্রয়োজনে): কোর্সের মোট ফি ৬০,০০০ টাকা (কোর্স ফি ৫০,০০০ টাকা, ভর্তি ফি ১০,০০০ টাকা (আবশ্যক)। যেসকল প্রার্থীর পুরো কোর্স ফি (৫০,০০০) পরিশোধ করার সামর্থ্য নেই, তারা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এর জন্য ওয়েবসাইটের নির্ধারিত ফরমে সঠিক তথ্য প্রদান করে স্কলারশিপের আবেদন সম্পন্ন করতে হবে। সম্পূর্ণ ফি নিজে বহনে সক্ষম প্রার্থীদের স্কলারশিপ আবেদনের প্রয়োজন নেই। ▪️ ৩. পরীক্ষা ফি প্রদানঃ প্রার্থীদের সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ১০০ টাকা পরীক্ষা ফি প্রদান করতে হবে। প্রকৃত আগ্রহী ও পরিশ্রমী প্রার্থীরাই যেন পরীক্ষায় অংশ নেন—তা নিশ্চিত করতেই এই নামমাত্র ফি নির্ধারণ করা হয়েছে। ▪️ ৪. লাইভ ছবি উত্তোলন ও প্রবেশপত্র সংগ্রহঃ শেষ ধাপে মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে প্রার্থীর একটি স্পষ্ট ছবি তুলতে হবে। ছবি তোলার সময় ব্যাকগ্রাউন্ড অবশ্যই স্পষ্ট ও সাদা হতে হবে। ছবি সফলভাবে আপলোড হওয়ার পর প্রবেশপত্র (Admit Card) জেনারেট হবে এবং তা ডাউনলোড করা যাবে।
পরীক্ষা কেন্দ্রের জরুরি নির্দেশাবলীঃ ▪️ ড্যাশবোর্ড থেকে প্রাপ্ত প্রবেশপত্রটি অবশ্যই রঙিন (Color Print) হিসেবে প্রিন্ট করে পরীক্ষা কেন্দ্রে আনতে হবে। কোনো প্রকার সাদা-কালো প্রিন্ট বা ফটোকপি গ্রহণযোগ্য হবে না। ▪️ প্রবেশপত্রের ছবির সাথে প্রার্থীর সরাসরি মিল না থাকলে পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।
শেষ সময়ঃ আগামী ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ বেলা ১২:০০টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পর প্রবেশপত্র সংগ্রহের আর কোনো সুযোগ থাকবে না।