আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আগামীকাল, ২৩ সেপ্টেম্বর সকাল ১০:০০ ঘটিকায় শুরু হবে ’আস-সুন্নাহ গুলজার বাহার খানম ড্রাইভিং স্কুল' এর ১৪ তম ব্যাচের অনলাইন পরীক্ষা।
ওয়েবসাইটে নিজের প্রোফাইলে লগইন করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন: ওভারভিউ (Overview) → আমার পরীক্ষাসমূহ (My Exams) → ১৪ তম ব্যাচের ভর্তি পরীক্ষা।
পরীক্ষার তারিখ: আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) পরীক্ষার সময়: সকাল ১০:০০ ঘটিকা (অবশ্যই ১৫ মিনিটের মধ্যে প্রবেশ করতে হবে) পরীক্ষার ব্যাপ্তি: ৩০ মিনিট। পরীক্ষার মানবণ্টন: ৫০ মার্ক(MCQ) সিলেবাস: ওয়েবসাইট এবং ফেইসবুক ভর্তি বিজ্ঞপ্তিতে দেওয়া প্রস্তুতি ম্যানুয়াল(পিডিএফ)
পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা: ১. সকাল ১০টা বাজার সাথে সাথেই পরীক্ষা দেওয়ার অপশনটি সচল হবে। ২. পরীক্ষা শুরু করার সাথে সাথে আপনার ডিভাইসে ফুলস্ক্রিন (Full-screen) মোড চালু হবে। ৩. পরীক্ষা চলাকালীন অন্য কোনো ট্যাব ওপেন করা, অ্যাপ বদলানো বা ফুলস্ক্রিন থেকে বের হওয়া যাবে না। ৪. যদি কেউ নিয়ম লঙ্ঘন করে ট্যাব পরিবর্তন করেন, তবে তাকে সতর্কবার্তা দেওয়ার পর পরীক্ষাটি স্বয়ংক্রিয়ভাবে সাবমিট হয়ে যাবে। এজন্য অবশ্যই প্রথমবার প্রবেশ করেই পরীক্ষা সম্পন্ন করবেন।
প্রস্তুতি ম্যানুয়াল(পিডিএফ) থেকে ভালো করে প্রস্তুতি নিয়ে এবং পরীক্ষার দিন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করে নির্ধারিত সময়ের আগেই লগইন করে প্রস্তুত থাকার অনুরোধ রইলো। সকলের জন্য রইল আন্তরিক দু’আ।