আগামী ১৮ই অক্টোবর ২০২৬ (রবিবার) সকাল ১০:০০ টায় শুরু হবে ‘মোবাইল ফোন রিপেয়ার ট্রেনিং প্রোগ্রাম’-এর ৭ম ব্যাচের অনলাইন ভর্তি পরীক্ষা।
পরীক্ষায় অংশ নিতে ওয়েবসাইটে নিজের প্রোফাইলে লগইন করুন।
পরীক্ষায় অংশ নেওয়ার ধাপসমূহ:
“ওভারভিউ (Overview) → আমার পরীক্ষাসমূহ (My Exams) → ৭ম ব্যাচের অনলাইন পরীক্ষা”
📌 পরীক্ষার সারসংক্ষেপ:
তারিখ: ১৮ই অক্টোবর ২০২৬ (রবিবার) সময়: সকাল ১০:০০ ঘটিকা (অবশ্যই ১০:১৫ মিনিটের মধ্যে প্রবেশ করতে হবে) সময়কাল: ৬০ মিনিট মোট নম্বর ও প্রশ্ন: ১০০টি MCQ (১০০ নম্বর) সিলেবাস: ভর্তি প্রস্তুতি নির্দেশিকা (মোবাইল ফোন রিপেয়ার ট্রেনিং প্রোগ্রাম) পিডিএফ/বই।
⚠️ পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা:
১. সকাল ১০টা বাজার সাথে সাথেই পরীক্ষা দেওয়ার অপশনটি সচল হবে। ২. পরীক্ষা শুরু করার সাথে সাথে আপনার ডিভাইসে ফুলস্ক্রিন (Full-screen) মোড চালু হবে। ৩. পরীক্ষা চলাকালীন অন্য কোনো কল রিসিভ করা, মেসেজ চেক করা, ট্যাব ওপেন করা, অ্যাপ বদলানো বা ফুলস্ক্রিন থেকে বের হওয়া যাবে না। ৪. যদি কেউ নিয়ম লঙ্ঘন করে ট্যাব পরিবর্তন করেন, তবে তাকে সতর্কবার্তা দেওয়ার পর পরীক্ষাটি স্বয়ংক্রিয়ভাবে সাবমিট হয়ে যাবে। এজন্য অবশ্যই প্রথমবার প্রবেশ করেই পরীক্ষা সম্পন্ন করবেন। ৫. এই পরীক্ষাটি আপনার মেধা ও যোগ্যতার সঠিক মূল্যায়নের একটি মাধ্যম। তাই যেকোনো ধরনের অসদুপায় থেকে সম্পূর্ণ দূরে থাকুন। ৬. পরীক্ষা চলাকালীন অসদুপায় অবলম্বনের প্রমাণ পাওয়া গেলে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই তাৎক্ষণিকভাবে পরীক্ষা বাতিল এবং পরীক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।
💡 পরামর্শ:
'ভর্তি প্রস্তুতি নির্দেশিকা (মোবাইল ফোন রিপেয়ার ট্রেনিং প্রোগ্রাম)' থেকে ভালোভাবে প্রস্তুতি নিন। পরীক্ষার দিন একটি ভালো ইন্টারনেট সংযোগ নিশ্চিত করে নির্ধারিত সময়ের আগেই পোর্টালে লগইন করে প্রস্তুত থাকুন।
সকলেই ভালো পরীক্ষা দিন, এই শুভকামনা ও দু’আ রইল।