⏱ ফুল-টাইম📍 আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট💰 ২৫,০০০ - ৪০,০০০ ৳🗓 শেষ তারিখ: ১ অক্টোবর, ২০২৬
দেশের যুবসমাজকে প্রকৃত দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কন্সট্রাকশন সেক্টরের ৫টি ট্রেডে (ইলেক্ট্রিক্যাল, প্লাম্বিং, মেসনারী, রড বাইন্ডিং এবং টাইলস) অভিজ্ঞ, দক্ষ ও আদর্শবান ট্রেইনার আবশ্যক। অত্যন্ত চমৎকার ও সুশৃঙ্খল দ্বীনি পরিবেশে কাজ করার সুযোগ রয়েছে। (পদ সংখ্যা: ১০ জন, শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন)।
দায়িত্বসমূহ
- ✦ নির্দিষ্ট ট্রেডে হাতে-কলমে ও প্র্যাকটিক্যালি ক্লাস পরিচালনা করা।
- ✦ ড্রইং অনুযায়ী কাজ করার দক্ষতা শিক্ষার্থীদের মাঝে তৈরি করা।
- ✦ CBT&A মেথডে পাঠদান ও শিক্ষার্থীদের মূল্যায়ন নিশ্চিত করা।
- ✦ প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ও সম্পদের আমানতদারিতার সাথে যথাযথ দেখভাল করা।
- ✦ শিক্ষার্থীদের সাথে অত্যন্ত ধৈর্যশীল, দায়িত্বশীল ও অমায়িক আচরণ করা।
যোগ্যতা
- ✦ সংশ্লিষ্ট অকুপেশনে কমপক্ষে ৫ বছর বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- ✦ ইলেক্ট্রিক্যালের জন্য ডিপ্লোমা (ইলেক্ট্রিক্যাল) অথবা বিএসসি (ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স), অন্যান্য ট্রেডের জন্য ডিপ্লোমা/বিএসসি (সিভিল)।
- ✦ ট্রেইনার/ইন্সট্রাক্টর হিসেবে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
- ✦ প্রার্থীকে অবশ্যই ধূমপানমুক্ত এবং সুন্নাহসম্মত জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।
- ✦ CBT&A, NSDA বা প্রশিক্ষক সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
সুযোগ-সুবিধা
- ✦ আকর্ষনীয় বেতন: ২৫,০০০ - ৪০,০০০ টাকা (যোগ্যতা অনুযায়ী আলোচনা সাপেক্ষে)।
- ✦ বছরে ০২টি উৎসব বোনাস ও বার্ষিক ইনক্রিমেন্ট।
- ✦ দুপুরের খাবার ও প্রভিডেন্ট ফান্ড সুবিধা।
- ✦ অত্যন্ত চমৎকার, নিরাপদ ও সুশৃঙ্খল দ্বীনি কর্মপরিবেশ।